1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছাত্র আন্দোলনে নিহত রুবেলের পরিবারকে আর্থিক সহযোগিতা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা জামাল

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ঝালকাঠির রাজাপুর উপজেলা উত্তর হাইলাকাঠি গ্রামের গামের্ন্টস কর্মী মো. রুবেল হোসেনের কবর জিয়ারত করে তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল নিহত মো. রুবেল হোসেন এর বাবা মো. মালেক তালুকদারের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ আর্থিক সহযোগিতা করা হয়েছে।এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল নিহত মো. রুবেল হোসেন এর কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।এসময় রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসিম আকনসহ দলীয় নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলে।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন,‘ আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নিহত সকল শহীদদের পরিবারের খোঁজ খবর নিচ্ছে বিএনপি। এদের তালিকা করা হয়েছে। বিএনপির ক্ষমতায় আসলে এদের পরিবারকে পুনবাসন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓