1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

ফুলপুরে নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলমের সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।এসময় উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ, ফুলপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান, সাবেক মেয়র উত্তর জেলা বিএনপির সদস্য আমিনুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর ফুলপুর উপজেলা কমিটির সভাপতি কাতুলী এমদাদীয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম জালাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক গোলাম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপজেলা কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓