1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ মঠবাড়িয়ায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন ঝালকাঠির শ্মশান ঘাট এলাকায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই, আহত ২ ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত

পবিপ্রবিতে দশম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের যোগদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দশম উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পবিপ্রবির প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ে অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম দশম উপাচার্য হিসেবে যোগদান করেন। এসয় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ,কর্মকর্তা, কর্মচারী। গতকাল ২৫ সেপ্টেম্বর,উপসচিব মোছাঃ রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের আদেশ জারি হয়।নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণ করে বলেন, “শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের একটাই উদ্দেশ্য দেশকে নতুন করে গড়া, আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে কাজ করতে চাই। শহীদের রক্তের কথা না ভুলে ফ্যাসিস্ট সরকারের আমলে আমার এই বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি হয়েছে, সকলের সহযোগিতায় তার সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন বাংলাদেশ সরকারের কাছে পৌছে দিতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓