1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

উজিরপুরে ধর্ষন থেকে বাচতে যুবকের পুরুষাঙ্গ কর্তন, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে গভীর রাতে ধর্ষণের চেষ্টা কালে এক যুবকের পুরুষাঙ্গ কর্তন করে দিলেন ভুক্তভোগী এক নারী। অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযোগ, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সানুহার গ্রামের মোঃ মোজাম্মেল আকনের পুত্র শাওন আকন (২৫) ও শোলক ইউনিয়নের কালা কচুয়া গ্রামের সেকেন্দার বালীর পুত্র মামুন বালী (৩৫) শুক্রবার রাত ২:৫৯ মিনিটে সানুহার বাস স্ট্যান্ড সংলগ্ন মাওলানা আঃ মজিদ ফারুকীর  ভাড়াটিয়ার বাসায় হানা দিয়ে দরজা ধাক্কাধাক্কি করে, এ সময় ভুক্তভোগী বিষয়টি আচ করতে পেরে ধারালো বটি নিয়ে ওথ পেতে থাকে। এ সময় বখাটে শাওন তার পুরুষাঙ্গ দরজার ফাঁকা দিয়ে প্রদর্শন করলে ভুক্তভোগী নারী ধারালো বটি দিয়ে আঘাত করে।এতে বখাটে যুবকের পুরুষাঙ্গের অধিকাংশ জায়গায় কেটে রক্তাক্ত জখম হয়। পরে ওই যুবককে আটক করে পুলিশের সোপর্দ করা হয়। এ বিষয়ে বাড়িওয়ালার ভায়ড়া ছেলে বজলুর রহমান জানান, অভিযুক্ত শাওন ও মামুন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও নারীদেরকে হেনস্তাকারী হিসেবে চিহ্নিত। অভিযুক্ত শাওনকে একাধিকবার চুরির অপরাধে গণধোলাই দিয়েছিল এলাকাবাসী। এ বিষয়ে অভিযুক্ত শাওন ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত শাওন কে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓