1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গজারিয়া বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ গজারিয়ায় উপজেলা ভারতে বিশ্বনবী (সা.) কে অবমাননার প্রতিবাদে গজারিয়ায় সমাবেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও তৌহিদী জনতা।গজারিয়া উপজেলা প্রশাসন চত্তরে গজারিয়া সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে রামগীরী মহারাজের কূশপুত্তলিকা দাহ করা হয়।সংক্ষিপ্ত সমাবেশ গজারিয়া বাতেনিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুক্তার হোসেন মিয়াজি এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পীর সাহেব আল্লামা মুফতী নূর হোসাইন নূরানী।বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন আনারপুরা রওজাতুল উলুম মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদীস মাওলানা হাসান ফারুক, মুসলিম ঐক্য পরিষদ গজারিয়া শাখার মহাসচিব হযরত মাওলানা আব্দুল হক হাফি প্রমুখ।সভায় বক্তারা বলেন, রাসূলের মান ইজ্জত রক্ষায় আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে হবে।শুধু ভারত নয় বিশ্বের যে কোন দেশে রাসূলকে নিয়ে কটুক্তি করলে তা মেনে নেয়া হবে না বলে জানান বক্তারা। ভারতের এই এহেন কর্মকাণ্ডের জন্য ভারতীয় দূতাবাসে জিজ্ঞাসাবাদ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর প্রতিও আহ্বান জানান। এসময় নবী প্রেমী হাজার হাজার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓