1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দেশে এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু কাউখালীর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত পিরোজপুরে চালু হলো ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ মুন্সিগঞ্জ টঙ্গীবাড়িতে পৃথক বজ্রপাতে প্রাণ গেল দুই কিশোরের

কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুই জেলের কারাদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় পিরোজপুরের কাউখালীতে ২ ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা এই কারাদণ্ড দেন।কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের আব্দুল খালেক ডাকুয়ার পুত্র মিন্টু ডাকুয়া (২৩) ও কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামের রাসেল খানের পুত্র মোঃ রাজিব খান (২৪)।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে কাউখালী উপজেলার কচা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কচা নদীতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। এ সময় নদীতে ইলিশ শিকারের অভিযোগে ওই ২ জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে রাতে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদেরকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত জাল পুড়ে ফেলা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ইলিশ শিকারের ২২ দিনের নিষেধাজ্ঞা বান্তবায়নে উপজেলার কচা, সন্ধ্যা, কালিগঙ্গা নদীতে অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের চেস্টা করায় দুই জেলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদেরকে মাস করে কারাদণ্ড প্রদান করেন। এসময় জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓