1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

পিরোজপুরে রাস্তার দু’পাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ

  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের রাস্তার দু‘পাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হচ্ছে বুলডোজার দিয়ে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসষ্টান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশ এলাকায় চালানো হয় এ অভিযান। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরী দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ।অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।পিরোজপুৃর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, পিরোজপুর সড়ক বিভাগাধীন খুলনা-বরিশাল মহাসড়কের পুরাতন বাসষ্টান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশ এলাকায় সড়কের দু’পাশ এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরী দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যহত আছে।তাদের এ কার্যক্রম চলবে বিলেক পর্যন্ত। সড়কের দু’পাশ দখলমুক্ত করে সড়ককে প্রশস্ত করার আহবান সাধারন মানুষের।অভিযানের নেতৃত্বদেন যুগ্ম-সচিব আব্দুল লতিফ খান, সড়ক ও জনপদ বিভাগ। এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা সহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓