1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে ফের সড়ক দুর্ঘটনার পুনরাবৃত্তি; নিহত ১

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৪০৩ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালো নিজস্ব প্রতিবেদক:

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে আজ রাত ৬.৩০ মিনিটে  অন্তরা পরিবহন-মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ইউনুস বিশ্বাস (মাষ্টার) মারা গেছেন৷ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম৷নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা, নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাউফল উপজেলা জামাত ইসলামের সাধারণ সম্পাদক।জানা যায়,তিনি বরিশাল হতে মোটরসাইকেল যোগে পটুয়াখালী বাউফলেল উদ্দেশ্যে রওনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌছলে বিপরীত দিক থেকে একটি অন্তরা পরিবহন এসে চাপা দিলে মাথায় ও মুখমণ্ডলে আঘাত প্রাপ্ত হয়।পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ দিকে কিছুদূর গিয়ে বাস থামিয়ে রেখে চালক পালিয়ে যান, বাসটি এখন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে রয়েছে।উল্লেখ্য, ৩০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হয়।২ নভেম্বর একই স্থানে বাইক দুর্ঘটনা ঘটে এবং গতকাল ৩ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মারা যায়। এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহে ৩ জনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓