1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত লেবুর রাজ্য ঝালকাঠিতে সিন্ডিকেটে লেবুর আকাল ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ ও বোমা হামলা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যহতি নিয়েও স্বপদে বহাল স্বাস্থ্যকর্মী মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ১০ হাজার টাকায় মিমাংসা নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলে আগাম তরমুজ চাষে বিপ্লব

কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সোনালী ব্যাংক চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য শাহ ইমরান ফারুক, শাফিউল আজম (ভিপি দুলাল), যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান নিক্সন, গিয়াস উদ্দিন অলি, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ,উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন ইউনিয়ন বিএনপি নেতা আজম আলী খান,মনিরুজ্জামান মিন্টু, নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।অনুষ্ঠানের সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান কবির বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা জনগণের পাশে ছিলাম এবং আছি। যারা লুটপাট করেছে তাদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে। উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, শেখ হাসিনা ও তার দোসরা চোরের মত পালিয়ে গেছে। দেশের প্রশাসন ও পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছে। পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষসহ বিএনপি নেতা কর্মীদের নির্যাতন করেছে। এদের বিচার এই মাটিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓