1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

গজারিয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সন্ত্রাস,মাদক, নারী নির্যাতন,চুরি, ডাকাতি,রোড ডাকাতি,ছিনতাই ও গুজব প্রতিরোধে মুন্সীগঞ্জের গজারিয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।গজারিয়া থানার আয়োজনে গজারিয়া ইউনিয়ন পরিষদ এ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।এ সময় সভাপতিত্ব করেন (তদন্ত) পুলিশ অফিসার ইনচার্জ মোঃ আবু আব্দুল্লাহ,গজারিয়া থানার উপ-পরিদর্শক আবু কাউছারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান।প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, এ দেশ আপনার আমার সকলের, তাই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সকলের দায়িত্ব। অপরাধের সঙ্গে যে বা যারা জড়িত থাকুক পুলিশ প্রশাসন কাউকে ছাড় দিবেনা। আপনারা অপরাধী দের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।এসময় অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন,গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম,গজারিয়া ইউনিয়নের ৮নং বিট ইনচার্জ উপ-পরিদর্শক মিজানুর রহমান, গজারিয়া উপজেলা বিএনপি,র আহবায়ক সৈয়দ সিদ্দিকুল্লা ফরি, গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসানুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হারুন, গজারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন,গজারিয়া কলেজের সাবেক জি এস নাসির, গজারিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓