1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত জিয়ানগরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২

পবিপ্রবির অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ ববির ট্রেজারার 

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন,পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ট্রেজারার পদে নিয়োগের আদেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত  রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানান হয়।প্রজ্ঞাপন অনুযায়ী,মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩ এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ, চেয়ারম্যান, মৌলিক বিজ্ঞান বিভাগ, প্রাণী বিজ্ঞান এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদের ট্রেজারার হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর হবে,উপযুক্ত পদে অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন,বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এই নিয়োগ জনস্বার্থে জারি করা হয়েছে এবং প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓