1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময়

আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিস সদস্যের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে মো. সোহানুর জামান নয়ন নামে সার্ভিসের এক সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী নয়ন আহত হন। তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।তিনি বলেন, মো. সোহানুর জামান নয়ন তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।জানা যায়, নিহত মো. সোহানুর জামান নয়ন ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের মো. আখতারুজ্জামানের ছেলে। সোহান বাবা-মায়ের একমাত্র ছেলে। তার একজন বড় বোন আছেন (বিবাহিত)।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ফায়ার সার্ভিসের এই সদস্যের মরদেহ মর্গে রাখা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓