1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ মঠবাড়িয়ায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন ঝালকাঠির শ্মশান ঘাট এলাকায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই, আহত ২ ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত

নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালো নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা:

ঝালকাঠির নলছিটিতে অরাজনৈতিক ও মানবিক সংগঠন নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার( ২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম, সম্মানিত অতিথি ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক( অবঃ) মো. সামছুল আলম খান বাহার, মূখ্য আলোচক ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার এস এম মইনুল করিম। নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম রেজাউল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান, আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, কৃষক আবদুল হাই,হারুন অর রশিদ, সাংবাদিক মনির হোসেন জয়,বালি তাইফুর রহমান তূর্য প্রমুখ।এসময় উপজেলার ৩০ জন কৃষককে সবজি বীজ ও ১৬জন শিক্ষার্থীকে সংবর্ধনাসহ ক্রেস্ট,নগদ অর্থ,বই ও কলম প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓