1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র কাঠামোগুলোকে ধংস করেছে… ইঞ্জিনিয়ার রেজাউল করিম

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান কলামিষ্ট, সমাজ সেবক রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র কাঠামোগুলোকে ধংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্র মেরামতের জন্য আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই বছর পূর্বে ৩১ দফা ঘোষণা করেছিলেন। এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। এ ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ। সোমবার (১৩ জানুয়ারি) রাতে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরোও বলেন জুলাই অভুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর প্রকৃত চেহারা উন্মাচিত হয়েছে। ক্ষমতার লোভে তারা কতটুকু বিভৎস হতে পারে তা দেশের মানুষ দেখেছে। দেশপ্রেম নয় তারা ক্ষমতার মোহে ছিল। তাই ক্ষমতার লোভ তাদের ধংসের পথে নিয়ে গেছে। তাদের ১৬ বছরের দুঃশাসন আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানিয়েছে।‘বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধপ তারা দেড় লাখ মামলা দিয়েছে। ২ হাজারের অধিক নেতাকর্মীকে গুম ও খুন করেছে। কোনো কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ৩০০-৪০০ এর অধিক মামলা। কি এত হামলা-মামলা ও নির্যাতন- নিপীড়ন সত্ত্বেও গণতন্ত্র পুনঃরুদ্ধারের লড়াই থেকে বিএনপির নেতাকর্মীরা একবিদু পিছু হঠেনি। তারা ধংসাত্মক কিংবা অনৈতিক কোনো কর্মকান্ডে লিপ্ত হয়নি। নেতাকর্মীদের এ আত্মত্যাাগর একমাত্র লক্ষ্য ছিল দেশকে ফ্যাসিবাদ মুক্ত এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাহাউদ্দিন পলিন, লিয়াকত হাসেন তালুকদার, যুবদলের সাবেক সভাপতি সায়েম উদ্দিন তালুকদার, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, স্বেছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরেজ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহামুদ সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓