1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

ইন্দুরকানীতে ট্রাক্টরের ফালে ক্ষতবিক্ষত হয়ে কিশোরের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

ইন্দুরকানি( পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে পিতার সামনে ট্রাক্টরের ফালে শরীর ক্ষতবিক্ষত হয়ে ছেলে আব্দুল্লাহর (১৪) করুন মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামে জমি চাষ করার সময় মাটিতে পড়ে থাকা ট্রাক্টরের ফালে প্যাঁচানো দঁড়ি খুলতে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের হাফিজ পঞ্চায়েতের ছেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক শাহীন হাওলাদার জানান, আজ রবিবার সকাল আটটার দিকে পূর্ব চরবলেশ্বর গ্রামের কচা নদী সংলগ্ন একটি ফসলি মাঠে জমি চাষ করার সময় ট্রাক্টরের ফালে একটি লাইলনের দঁড়ি পেচিয়ে যায়। এ সময় ট্রাক্টর চালক হাসান ট্রাক্টরটির ইঞ্জিন নিউটাল করেন। আব্দুল্লাহ নিজে এ সময় পেচানো দঁড়িটি ছাড়ানোর চেষ্টা করতে গেলে মুহুর্তেই ট্রাক্টরের ফাল ঘুরে তিনটি কাচি তার শরীরের ভিতরে ঢুকে পড়ে।এ সময় আব্দুল্লাহ যন্ত্রনায় চিৎকার করলেও কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তার পিতা হাফিজ পঞ্চায়েত সহ আমরা তিন জন উপস্থিত ছিলাম।ঘটনার পর প্রায় দুই ঘন্টা চেষ্টা করে ট্রাক্টরের ফাল খুলে শরীরের বিভিন্ন জায়গায় বিদ্ধ হওয়া আব্দুল্লাহকে বের করা হয়। এরপর তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে সেখানে তার মৃত্যু হয়।এ ব্যাপারে ইন্দুরকানি থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে এ মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েছি আমরা। ছেলেটির এ মর্মান্তিক মৃত্যু সত্যিই দুঃখজনক। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে বিকেলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓