1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান কাউখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাসে’ প্রতারণা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক কাউখালীতে মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ

পিরোজপুরে সেনা সদস্যকে কুপিয়ে আহত : গ্রেফতার-৩

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরে কাউখালীতে জমি জমা নিয়ে বিরোধের জেরে মো. মিরাজ শিকদার (৪০) নামে এক সেনা সদস্যকে কুপিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষরা। শনিবার দিবাগত ভোররাত পোনে ৪টার দিকে জেলার পিরোজপুর সদর উপজেলার রানীপুর বাইপাস মোড় এলাকার আইসক্রিম ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
আহত মিরাজ শিকদার কক্সবাজারের রামু সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত। তিনি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার জেলাগাতির ফলইবুনিয়া গ্রামের মো. সালাম শিকদারের ছেলে। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। জানা গেছে, ঘটনার সময় মিরাজ শিকদার কাউখালীর ফলইবুনিয়া গ্রামের বাড়ি থেকে তার ফুফাতো ভাই মো. মিঠু খন্দকারকে পিরোজপুর সদরে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে প্রতিপক্ষরা পিরোজপুরের রানীপুর এলাকায় তাদের হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মিরাজ শিকদার ও মিঠু খন্দকারকে গুরুতর জখম করে।পরে তাদের পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা সিএমএইচ এ রেফার করেন। এ ঘটনায় আহত মিরাজ শিকদারের পিতা মো. সালাম শিকদার বাদী হয়ে রবিবার পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।এ ঘটনায় কাউখালী থানার পুলিশ উপজেলার ফলইবুনিয়া গ্রাম থেকে বেবি খাতুন (৩৫), ইভা খাতুন (৪৯) ও হাসিনা খাতুন (৩২) নামে ৩ জনকে গ্রেফতার করেছে। ঘটনার সংবাদ পেয়ে পিরোজপুর সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর আশরাফুল ইসলাম আহত মিরাজ শিকদারের বাড়িতে ছুটে যান এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, সেনা সদস্যকে কুপিযে আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানার সহায়তায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। উক্ত ঘটনার সংবাদ পেয়ে পিরোজপুরে সেনাবাহিনীর দায়িত্বরত মেজর আশরাফুল ইসলাম ভীকটিম ও বিবাদীর বসতবাড়ি এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓