1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

ভান্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে মোটরসাইকেল চালাক নিহত

  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে রাকিব জমাদ্দার (২৩) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুব্রত হালদার (২০) আহত হয়েছেন।নিহত রাকিব জমাদ্দার জেলার মঠবাড়িয়া উপজেলার ভগিরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। আহত সুব্রত হালদার ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে।মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি- ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় মিরুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মনির হাওলাদার বলেন, রাত ১১টার দিকে চরখালি থেকে আসা একটি মোটরসাইকেল চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা বাজারের কাছে নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক মারা যায়। তবে পুলিশ আসার আগেই পরিবারের লোকজন এসে লাশ বাড়িতে নিয়ে যায়।ভান্ডারিয়া পুলিশের অফিসার ইনচার্জ ( ওসি) আহমদ আনওয়ার বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাওয়া যায়নি। নিহত রাকিব জমাদ্দারের পরিবার ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছে। যেহেতু নিহতের বাড়ি পার্শ্ববর্তী মঠবাড়িয়া থানা এলাকায় তাই আমরা মঠবাড়িয়া থানায় যোগাযোগ করেছি। পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।মঠবাড়িয়া পুলিশের অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনা ভান্ডারিয়া থানা এলাকায় ঘটেছে। তবে নিহতের বাড়ি মঠবাড়িয়ায়। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓