1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল পটুয়াখালী ৩ নির্বাচনী আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪ আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – ইলিয়াস হোসেন মাঝি ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু রাজাপুরে জালাল উদ্দীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত বেগম খালেদা জিয়া আর নেই

পথভ্রষ্ট ব্যাক্তি সঠিক পথে আসলে মহান আল্লাহ তায়ালা রাজি-খুশি হয়ে যান….ছারছীনার পীর ছাহেব

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- মহান আল্লাহ তাআলা তাঁর বান্দার প্রতি অত্যন্ত দয়া ও ক্ষমাশীল। তিনি নিজ অনুগ্রহে সেই সব বান্দাকে সঠিক পথ দেখাবেন ; যারা সঠিক পথ পাওয়ার জন্য চেষ্টা করে। আর সঠিক পথ পেতে হলে আমাদেরকে সর্বদা নেক আমল করতে হবে। যুগে যুগে নবী-রাসূলগণ এই পৃথিবীতে এসে পথহারা মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) আখেরী নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে এসেছিলেন। তাঁর ওফাতের পর সাহবায়ে কেরাম (রাঃ), তাবেয়ীন, তাবে তাবেয়ীনগণ এই পৃথিবীতে মুসলমানদেরকে সঠিক পথে পরিচালিত হবার জন্য দিক নির্দেশনা ও তাকীদ প্রদান করেছেন। আজ তাদের অবর্তমানে এদেশে হক্কানী আওলিয়ায়ে কেরামগণ তথা পীর-মাশায়েখগণ ও ওলামায়ে কেরামগণ পথভ্রষ্ট ব্যাক্তিদেরকে সঠিক পথের দাওয়াত দিয়ে যাচ্ছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে একজন মানুষকে সঠিক পথে নিয়ে আসতে সক্ষম হন। আর পথভ্রষ্ট ব্যাক্তি সঠিক পথে আসলে মহান আল্লাহ তায়ালা রাজি-খুশি হয়ে যান।শুক্রবার (৩১ জানুয়ারি) ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছওয়াব মাহফিলের ২য় দিন বাদ জুময়া আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ও বাংলাদেশ দীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুহাদ্দিস মাওলানা মোঃ সিরাজুম মুনীর তাওহীদ, মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ, মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ, মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন প্রমূখ। আগামীকাল তিনদিনব্যাপী মাহফিলের শেষ দিন। এদিন বাদ এশা তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত হবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓