1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালীতে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে সড়ক পার হওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় হাবিবা আক্তার (৬) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশু হাবিবা উপজেলার গোসনতারা গ্রামের মোঃ কওসার শরীফের মেয়ে ও গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কাউখালী – নৈকাঠি সড়কের গোসনতারা নামক স্হানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতের পিতা কওসার শরীফ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে শিশু হাবিবা আক্তার তার মায়ের সাথে গোসনতারা মোড় থেকে এক আত্মীয়কে গাড়িতে উঠিয়ে দিয়ে সড়ক পার হওয়ার সময় অটোরিকশায় ধাক্কা লেগে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা হাবিবাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে সে মারাযায়।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এখনও করা হয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓