1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

রাঙ্গাবালীতে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী প্রতিনিধি রাঙাবালী প্রতিনিধি:

শেখ হাসিনা পালিয়ে গিয়েও ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার  প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়।বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্দেশে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  মিছিলটি বের করেন। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে পথসভা করা হয়।এ পথসভায় কুয়াকাটা পৌর যুবদলের সদস্য সচিব ও বাংলা ভিশনের সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান বক্তারা৷ পথসভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী  বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। কিন্তু ভারতে বসে সে এখনও  দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে আওয়ামী লীগ বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে সার্বক্ষণিক বিএনপি মাঠে আছে। কোন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা। সভায় যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অনুষ্ঠানে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আনন্দ প্রকাশ করেন বিএনপির নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓