1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল কাউখালীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার কাউখালীতে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

গজারিয়া মেঘনায় বাল্কহেড থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে বাল্কহেড থেকে পড়ে এক নৌ শ্রমিক নিখোঁজ হয়েছে।
নিখোঁজ নৌ শ্রমিকের নাম স্বপন মিয়া (৩৩)। সে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মিরাজ মিয়ার ছেলে বলে জানা গেছে। সে এমভি আল্লাহ ভরসা-৪ নামে একটি বাল্কহেডে সুকানি হিসেবে কাজ করত।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বালুয়াকান্দি তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বেশ কয়েকটি বাল্কহেড নোঙর করা ছিল। স্বপন যে বাল্কহেডে কাজ করত সেটি নদীর তীর থেকে কিছুটা দূরে ছিল। অন্য একটি বাল্কহেডের ওপর দিয়ে সেখানে যেতে হতো।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে স্বপন অন্য একটি বাল্কহেড থেকে লাফ দিয়ে তার বাল্কহেড যাবার সময় নদীতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খোঁজাখুঁজির পরও পাওয়া না যাওয়ায় বিষয়টি নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।বিষয়টি সম্পর্কে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মইন উদ্দিন বলেন, নিখোঁজ নৌ শ্রমিকের সন্ধানে শুক্রবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছি আমরা। এখনো পর্যন্ত তার কোন হাদিস পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓