1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলা, আহত -২

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের দুই সদস্যকে কুপিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার রাত আটটায় ৩নং রাজাপুর সদর ইউনিয়নের ৫ নং আলগী ওয়ার্ডে এ ঘটনা ঘটে ।
এ ঘটনায় শাহ আলম আকন (৫৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাওহীদ আকন (৩২) কে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে তাওহীদ আকন বাদী হয়ে ৫ জন সহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।গুরুতর আহত শাহ আলম আকন জানান তার চাচাত ভাইদের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ১১ মার্চ আমার ভোগ দখলীয় জমিতে থাকা চাম্বুল গাছ বিক্রি করি।উক্ত গাছ বিক্রি করার কারনে ১৩ মার্চ (বৃহস্পতিবার) রাত আটটার দিকে রুহুল আমীন এর দোকান থেকে চা খেয়ে বাড়ি আসার সময় আমার চাচত ভাই গ্রুপ সোহেল আকন, সোহাগ আকন, এমদাদুল আকন,সুখী সহ অজ্ঞাত ৫-৬ জন পূর্ব পরিকল্পিতভাবে লাঠি,রড,রামদা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্য মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপ মারে।উক্ত কোপ আমার মাথার তালুতে লেগে হাড়কাটা রক্তাক্ত জখম হয়।তখন আমি ডাক চিৎকার মারিলে এমদাদুল এর হাতে রড দিয়ে আমার পায়ের রানে পিটান দিয়ে ফাটা রক্তাক্ত করে ।আমার ডাক -চিৎকার শুনে ছেলে তাওহীদ আকন দৌড়াইয়া আসলে তাকেও মেরে রক্তাক্ত করে। তাদের রামদা ও রডের আঘাতে আমি মাটিতে লুটিয়ে পরি। স্থানীয়দের টের পেয়ে আমার চাচাত ভাইরা ও সন্ত্রাসীগ্রুপ আমার সাথে থাকা নগদ বিশহাজার টাকা ও হাতের ফোন নিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ বিষয়ে জানার জন্য সোহাগ আকনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।রাজাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ মোঃইসমাঈল হোসেন বলেন, এ ঘটনায় একটি পক্ষের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓