1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় বাবা ও ছেলে গ্রেপ্তার 

  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসার ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) বিকেলে ইন্দুরকানি উপজেলার ঘোষেরহাট বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করে ইন্দুরকানী থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, দুলাল গাজী(৫০) ও তার ছেলে রিদয় গাজী (২৫)। রোববার বিকেল ৫টার দিকে মাদ্রাসার ছাত্রী মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ওই ছাত্রী উপজেলা ঘোষেরহাট বিজিএস মহিলা দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। মামলার এজাহার সূত্রে জানাযায়, উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে রিদয় গাজী একেই এলাকার সপ্তম শ্রেণীর ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো। এরপর গত ২২ জানুয়ারি ওই ছাত্রীকে মাদ্রাসার সামনে থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে গোপালগঞ্জ জেলায় তার খালাবাড়িতে নিয়ে রাখে রিদয় গাজী। পরে রিদয় গাজী মাদ্রাসার ছাত্রীকে ওই বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই ছাত্রীকে রিদয় গাজী তার বাড়িতে নিয়ে আসে। এরপর ছেলের বাবা দুলাল গাজীর সহযোগিতায় নিজ বাড়িতে আটকিয়ে রেখে প্রতিদিন ধর্ষণ করে ছেলে রিদয় গাজী।ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার মাদরাসার ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓