1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল পটুয়াখালী ৩ নির্বাচনী আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত ৪ আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক – ইলিয়াস হোসেন মাঝি। শুধু আর্থিক সহায়তা নয়, সম্মাননা স্মারক শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা জাগিয়ে রাখে -পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ – ইলিয়াস হোসেন মাঝি ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু রাজাপুরে জালাল উদ্দীন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম, ঝালকাঠি:

ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবার, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। ইফতারের আগে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের আমির এডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার, ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মো. আলমগীর এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু সাইদ মুসা, নাজমুল হাসান টিটু, ঝালকাঠি জেলা শাখার সংগঠক মাইনুল ইসলাম মান্না, রাইয়ান সায়ান, জুবায়ের হাওলাদার ও মো. শাহীন আলম।সভা ও ইফতার শেষে এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓