1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা

  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে বালুর মহল কে কেন্দ্র করে বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। জানা গেছে একটি ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জাল জালিয়াতির মাধ্যমে সৃজন করে উক্ত ছবি ফেসবুকে তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ রাজনৈতিক হীন স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে। সরজমিনে বালুরমহল সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা যায় যে, বিগত ৫ই আগষ্ট ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর তার দোসোররা পালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বালু মহলের ইজারাদার আফসার উদ্দিন ভূঁইয়া ওরফে আফসু একই সময় পালিয়ে যায়। এরপর থেকে মেঘনা নদীতে বৈধ বালুরমহল থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। সরজমিনে আরো তদন্ত করে জানা যায় যে, ভাইরাল স্ট্যাম্প যে বালুর মহলের কথা উল্লেখ্য আছে উক্ত বালুর মহলে ৫ই আগষ্ট ২০২৪ তারিখের পর থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে।ফলশ্রুতিতে বুঝা যায় বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে বালুর মহলে সংশ্লিষ্ট থাকার যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতও বটে। এ ব্যাপারে বিএনপি’র উল্লেখিত দুই নেতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা বলেন তারা উক্ত ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। এমনকি বালুরমহল স্ট্যাম্প এর মাধ্যমে লিখে নেওয়া প্রশ্নই ওঠে না। তাদেরকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপূর্ণ করার লক্ষ্যে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে।এই একই বিষয়ে আরও একটি নন জুডিশিয়াল স্ট্যাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে। তবে কোনোটির বৈধতার প্রমান পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓