1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময়

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে পিরোজপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও পথসভা

  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠন পিরোজপুর এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে পুরাতন পৌরভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে পৌরভবনের সামনে পথসভায় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ বশির আহম্মেদ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা তৌনিকুল হক, জাতীয় পার্টির কাউখালী উপজেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল, নাজিরপুর সভাপতি রিয়াজুল ইসলাম হাওলাদার, ইন্দুরকানী সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, জাতীয় যুব সংহতির পৌর সভাপতি কাউম শেখ, শ্রমিক পার্টির নেতা আলআমিন শেখ, জাতীয় ওলামা পার্টি নেতা মাওলানা নেয়ামত উল্লা, নেছারাবাদ উপজেলা নেতা মাহাতাব হোসেন, আলম শেখসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরালী দখলদার বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার চালাচ্ছে। এতে লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলী পন্য বর্জন ও নিষিদ্ধ করার জন্য দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓