1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

কাউখালীতে বিএনপি’র উদ্যোগে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ষবরণ ও বৈশাখী আনন্দে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের নেতৃত্বে শোভাযাত্রাটি ডাকবাংলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন, লিয়াকত হোসেন তালুকদার, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির উপজেলার সর্বস্তরের জনসাধারণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ আমরা দীর্ঘ দিন পর স্বাধীনভাবে বর্ষবরণ অনুষ্ঠান করতে পারছি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। এখানে কোন ভেদাভেদ নেই। সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এটাই হল গণতন্ত্রের চর্চা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓