1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময়

কাউখালীতে এক লাখ চিংড়ির রেণু পোনা জব্দ

  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীর কচাঁ নদী থেকে ট্রলারযোগে পাচার হওয়ার সময় ১লাখ গলদা চিংড়ির রেনু পোনা সহ আয়নাল হক নামে একজনকে আটক করেছে নৌপুলিশ। পরে আটক আয়নাল হককে পাচঁ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।আয়নাল হক বরগুনার তালতলী উপজেলার ছোবাহান হকের ছেলে। সোমবার (২৮এপ্রিল) সকালে জব্দ হওয়া রেনুগুলো উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা এর উপস্থিতিতে উপজেলার বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কাউখালী উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান। তিনি বলেন, বিভিন্ন নদ নদী থেকে ধরা চিংড়ি রেনু পোনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কচাঁ নদী থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে কাউখালী নৌপুলিশ। এসময় নৌকায় তল্লাশি চালিয়ে সেখান থেকে ১লাখ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করে।তিনি আরো বলেন, রেণু পোনা যে কোনো সময় ধরা অবৈধ। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓