1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপা ভাইয়ের হাতে ভাই খুন কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ

কাউখালীতে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধা রোকেয়া বেগম (৫৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রোকেয়া বেগম উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতী গ্রামের আব্দুল রব হাওলাদারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে আটটার দিকে জমি নিয়ে বিরোধের জেরে রোকেয়া বেগমের সঙ্গে একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জাহাঙ্গীর হোসেন তার হাতে থাকা লোহার রড দিয়ে রোকেয়া বেগমের মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, জমিজমা নিয়ে বিরোধে রোকেয়া বেগম নামে একজন নিহত হয়েছেন। সরেজমিনে আমি ও সার্কেল এসপি ঘটনাস্হল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামি গ্রেফতার অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓