1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় নব নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের মতবিনিময় সভা পিরোজপুরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে কুপিয়ে জখম, প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন বিএনপি নেতা চপলকে জেল হাজতে পাঠিয়েছে আদালত রাজাপুরে ধানসিঁড়ির তীরে জীবনানন্দের ১২৭তম জন্মোৎসব পালিত রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ গজারিয়ায় রাতের আঁধারে টিসিবির পণ্য বিক্রির অভিযোগ কাউখালীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার সোহেল মনজুর প্রতিমন্ত্রী হওয়ায় কাউখালীতে মিষ্টি বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রীসভাকে ছারছীনা পীরের অভিনন্দন গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

শ্রীপুরে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী পলাতক

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযুক্ত নিরাপত্তাকর্মী মো. লিটন মিয়া (৪০) এমসি বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন এবং তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনের ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত। ধর্ষণের শিকার কিশোরী (১৪) নেত্রকোনা জেলার বাসিন্দা। সে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করত।ভুক্তভোগীর বাবা জানান, তাঁর মেয়ে তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে গেলে বুথের নিরাপত্তাকর্মী লিটন মিয়া বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে এটিএম বুথের ভেতরে নিয়ে যান। সেখানে তার মেয়েকে ধর্ষণ করা হয়। ওসি আরও জানান, খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓