1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ মঠবাড়িয়ায় বাসভবনে তেল মজুদ : জব্দ ২১১০ লিটার জ্বালানি, ১৪ দিনের কারাদণ্ড মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন

কাউখালীতে নিষিদ্ধ নেট জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ নেট জাল দিয়ে ধরা ও কেনাবেচার অপরাধে একজনকে আটক করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৫ জুন) দুপুরে ছোট মাছ নিধন ঠেকাতে ও অবৈধ জাল উদ্ধার করতে উপজেলার চিরাপাড়া, সন্ধ্যা ও কচাঁ নদীতে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।এসময় উপজেলার সাপলেজা খালের মোহনায় কঁচা নদী থেকে নিষিদ্ধ দুইটি নেট জালসহ ৪শত কেজি গুড়া মাছ (ছোট মাছ) জব্দ করেন। এসময় মাছ কেনাবেচার সাথে জড়িত থাকার অপরাধে চিড়াপাড়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের মাছ ব্যবসায়ী চান উদ্দিনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন মৎস্য কর্মকর্তা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত চান উদ্দিনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। এবং জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা লিল্লাহ্ বোর্ডিং ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓