1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত নেছারাবাদে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে জরিমানা গুজব নির্ভর সিদ্ধান্তে দেশজ উদ্ভিদ দৃষ্টিনন্দন ঢোলকলমি আজ বিলুপ্তির পথে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি জেলায় পরিবেশবান্ধব গাছের চাড়া রোপন করার উদ্বোধন নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

ঝালকাঠিতে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রেজাউল হাওলাদার (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই)সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই (সোমবার) বেলা ১টার দিকে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে রাস্তার পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। এ সময় একই এলাকার রেজাউল হাওলাদার ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজাউল পালিয়ে যায়। শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত রেজাউল হাওলাদার সাতুরিয়ার ইঁদুরবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে।রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓