1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ১০ হাজার টাকায় মিমাংসা নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলে আগাম তরমুজ চাষে বিপ্লব মুন্সীগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক

মুন্সিগঞ্জে যুবদল নেতা রানার সহযোগীতায় চাকরি পেলো শারীরিক প্রতিবন্ধী জুলিয়া

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের অর্নাস ৩ বর্ষের ছাত্রী জুলিয়া শারীরিক প্রতিবন্ধীকতায় জীবনে যাপনে নানা সংকট। তবে এবার সে সংকট নিরসনে পাশে দাড়িয়েছে যুবদল মুন্সিগঞ্জ জেলা যুবদলের মাসুদ রানার সহযোগীতায় স্থানীয় ডি হলিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চাকরি হয়েছে জুলিয়ার। সোমবার সকাল ১১ টায় হরগঙ্গা কলেজের অধ্যক্ষর অফিসে মুন্সীগঞ্জ জেলা যুবদলের মাসুদ রানা ও ডি হলিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মেনেজিং ডিরেক্টর মোঃ আক্তার হোসেনকে চাকুরীর অনুমোদন পত্র তুলে দেয়।এমসয় উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষঃ প্রফেসর নাজমুন নাহার, হরগঙ্গা কলেজের সাবেক ভিপি সাহারিয়া সহ যুবদল,ছাত্র দলের নেতা কর্মরা উপস্থিত ছিলেন অধ্যক্ষঃ প্রফেসর নাজমুন নাহার বলেন, যুবদল আজকে অর্নাস ৩য় বর্ষের শিক্ষার্থী শারিরিক প্রতিবন্ধী জুলিয়া আক্তারকে চাকুরীর ব্যবস্থা করে দিয়েছে আমরা চাই ভবিষ্যতে তারা এই রকম মানবিক কাজের মাধ্যমে রাজনীতি করবে।ডি হলিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আক্তার হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখে যুবদলের স্থগিত সদস্য সচিব মাসুদ রানা ভাই আমাকে এই বিষয়ে জানালে আমি আমার ডায়াগনস্টিক সেন্টার এ চাকরির ব্যবস্থা করি। মোহাম্মদ মাসুদ রানা বলেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আমাদেরই মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের শারীরিক প্রতিবন্ধী যে কি না টাকার জন্য পড়াশোনা করতে পারছে না তার একটা চাকুরী দরকা তাই যুবদলের পক্ষ থেকে আমি তার জন্য ১৫ হাজার টাকা বেতনের একটি চাকুরীর ব্যবস্থা করি এবং প্রতি মাসে তার যাতায়াত ভাড়ার জন্য ৪ হাজার টাকা করে দেওয়া হবে।চাকুরী বিষয়ে শারীরিক প্রতিবন্ধী জুলিয়া বলেন আমার এই চাকুরী টি খুব প্রয়োজন ছিলো টাকার জন্য পড়াশোনা করতে পারছিলাম না এখন আমি পড়াশোনা করতে পারব। তাই যুবদলের মাসুদ রানা ভাইকে অনেক ধন্যবাদ।প্রসঙ্গত, মোহাম্মদ মাসুদ রানা জেলা যুবদলের সদস্য সচিব হলেও বর্তমানে তার পদ স্থগিত রয়েছে। তবে পূর্বে মত ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক কাজে থেমে নেই তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓