1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় বাসভবনে তেল মজুদ : জব্দ ২১১০ লিটার জ্বালানি, ১৪ দিনের কারাদণ্ড মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ

মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দারিদ্র্য বিমোচনের লক্ষে প্রযুক্তি নির্ভর সম্পদ ব্যাবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় মঠবাড়িয়া উপজেলা কৃষি ভবন মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ.কে. এম মফিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।এসময় পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল হাই মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিনুল হক বকাউল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মজিবুর রহমান, মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার মো. আতিয়ার রহমান। দুই দিনব্যাপী এ বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓