মঠবাড়িয়া পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি দোকানকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) সহকারী কমিশনার (ভূমি), মঠবাড়িয়া সাপলেজা ও আমরাগাছিয়া ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা গেছে, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর আওতায় পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি মামলায় মোট ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় ভেটেরিনারি সার্জন ডা. জুনাইদ রহমান উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। তবে অভিযানে কোনো দোকানে অনুমোদনহীন স্টেরয়েড বিক্রির প্রমাণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এদিকে একই দিনে বড় মাছুয়া ইউনিয়নের কয়েকটি ওষুধের দোকানেও পৃথক অভিযান পরিচালনা করা হয়।এ সময় কোনো দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়নি বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।স্থানীয় সচেতন মহল এমন অভিযানকে জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।