নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে ৫ বছরের এক শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে মো. আরিফুল ইসলাম বেপারী (১১) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।গত সোমবার (২২ জুন ) রাতে শিশুটির পিতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত আরিফুল ইসলাম বেপারী উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের মো. হায়দার আলী বেপারীর ছেলে ও উপজেলার সিরাজুল হক সরকারী বালক মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে অভিযুক্ত আরিফুল ওই শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে চকলেট খাওয়ানো লোভ দিয়ে পাশ্ববর্তী একটি ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। ওই দিন রাতে শিশুটি অসুস্হ হয়ে পড়লে তার মাকে বিষয়টি বলে।মামলায় অভিযুক্ত আরিফুল বেপারীর পিতা হায়দার আলী বেপারী বলেন, তারা প্রতিবেশী। তার ছেলের বয়স সবে মাত্র সাড়ে ১০ বছর। তার বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার মামলাটি সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মালার আসামীও শিশু।