কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল।জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সে ষড়যন্ত্র ধুলিষ্যত হয়ে গেছে। আমার নেতা মরহুম জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দলমত নির্বিশেষে এ দেশটাকে গড়তে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সপ্তাহের সাতদিনই সরকার কাজ করছে। মাত্র ৬ মাসে দুঃস্থ্যভাতা, কৃষক কার্ড , ফ্যামিলি কার্ডসহ দেশে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে সরকার। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত দিয়েছেন এ এলাকার বন্ধ কাজ গুলো শীঘ্রই শুরু হবে। ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে ধ্বংস করে দিয়েছিল। তিনি মঙ্গলবার বিকেলে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মিয়া, সাবেক সদস্য সচিব মোঃ শাফিউল আজম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী তালুকদারসহ উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিগণ। পরে মন্ত্রী বৈরি আবহাওয়া উপেক্ষা করে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশগ্রহণ করেন।এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষ রোপণ, দুঃস্থ ও অসহায়দের মধ্যে নগদ অর্থ, ঢেউটিন বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার ভূমি মোঃ রাইসুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।