মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ রাজা বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি মন্দিরে আগত ভক্তবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক শান্তি বজায় রাখার গুরুত্ব উঠে আসে।

স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।