1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ দীর্ঘদিনের ভরাট হয়ে থাকা রজতরেখা নদী উদ্ধারে তৎপর জেলা প্রশাসন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ জেলার দীঘিরপাড় বাজার সংলগ্ন রজতরেখা নদীর ভরাট হয়ে যাওয়া অংশে পরিদর্শনে যান জেলা প্রশাসক জনাব মোঃ আবুজাফর রিপন, বিপিএএ।এ সময় তিনি নদীর বাস্তব অবস্থা পরিদর্শন শেষে ভরাট হয়ে যাওয়া নদীর অংশ খননের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জন্য করণীয় সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে নির্দেশনা প্রদান করেন এবং আগামীকাল থেকে খননকাজ শুরু করার নির্দেশ দেন।পাশাপাশি তিনি রজতরেখা নদীসংলগ্ন দীঘিরপাড় বাজারের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণকে নদীতে ময়লা – আবর্জনা না ফেলার অনুরোধ করেন।জানা যায়, দিঘিরপাড় বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীটি দীর্ঘদিন ধরে বাজারে আসা মানুষের ময়লা- আবর্জনা দ্বারা দূষিত হচ্ছিলো।এই আবর্জনার মাধ্যমে নদীটি মরে যাবার উপক্রম হয়েছিলো। নদীটির ভরাট হয়ে যাওয়া অংশ খনন করা গেলে নদীটি প্রাণ ফিরে পাবে বলে জেলা প্রশাসক আশা ব্যক্ত করেন।এই নদী খনন কার্যক্রমে একযোগে সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হোন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; মুন্সীগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓