1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালীতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৫২৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে চুরি হওয়া মোটরসাইকেলটি পাশ্ববর্তী নেছারাবাদ থেকে উদ্ধার করেছে পুলিশ।এ সময় রেজাউল রাকিব খান (২৮) নামের এক চোরকে মোটরসাইকেল সহ আটক করা হয়েছে।মঙ্গলবার (২০ জুন )বিকেলে নেছারাবাদ উপজেলার সেহাংগল বাজার থেকে রেজাউলকে আটক করা হয়। রেজাউল রাকিব বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর গ্রামের মৃত্যু হুমায়ুন কবির খানের ছেলে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,গত বুধবার(১৪ জুন) ভোর রাতে উপজেলা পরিষদের ভবনের নীচ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।পরে সিসিটিভির ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোর সহ চুরি হওয়া মোটরসাইকেলটি মঙ্গলবার বিকেলে নেছারাবাদের সেহাংগল বাজার থেকে উদ্ধার করা হয়। বুধবার সকালে আটক রেজাউলকে কোটে চালান দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓