
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের পুকুরপাড়ে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থীকে আটক করেছে উপজেলা প্রশাসন।শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদে কর্মরত আনসার সদস্যরা তাদেরকে আটক করে। আটক শিক্ষার্থীরা সদ্য প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ছিল। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের পুকুরপাড়ে ওই দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় উপজেলা পরিষদের আনসার সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় দুই শিক্ষার্থীকে ছেড়ে দেয়া হয়। এসময় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও পড়াশোনার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ- প্রশাসনিক কর্মকর্তা রুদ্র কর বলেন, উপজেলা পরিষদের পুকুরের ঘট থেকে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদেরকে নির্বাহী কর্মকর্তার নিদর্শনায় অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে।