1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান ও অফিস সহকারী নূর মোহাম্মদ এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমানর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার, মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ ফকির, প্রধান শিক্ষক শামসুন্নাহার ও বিদায়ী অফিস সহকারী নূর মোহাম্মদ খান।জেলা প্রাথমিক শিক্ষা মোল্লা বক্তিয়ার আগামী ১ অক্টোবর দীর্ঘ চাকরি জীবন শেষ করে অবসর গ্রহন করবেন। তিনি জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের বিশেষ অবদান রাখায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন।বিদায়ী জেলা শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি আন্তরিকতার সাথে আপনাদের সহযোগিতায় পিরোজপুরের শিক্ষা ব্যবস্হার উন্নয়নের চেষ্টা করেছি। শিক্ষা সংক্রান্ত বিষয় অনেক সমস্যা থাকলেও সাধ্যমতো সমাধান করার চেষ্টা করেছি। আমি শিক্ষার মানুষ বাকি সময়টা শিক্ষার সাথেই থাকতে চাই। শেষে বিদায়ী শিক্ষা অফিসার ও অফিস সহকারীকে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓