
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আনন্দ র্যালি, বৃক্ষরোপণ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন ও সদস্যসচিব শারিফুল আজম সোহেলের নেতৃত্বে উপজেলা বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় একই স্হানে এসে শেষ হয়। এতে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। র্যালি শেষে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব মোঃ শারিফুল আজম সোহেল সহ উপজেলা যুবদলের নেতাকর্মী। পরে যুবদলের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন।