1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

পিরোজপুর শহরের কালীবাড়ী সাইকেলপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার(২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডে সাইকেলপট্টির মোট ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আরও দোকানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে রক্ষা পেয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দক্ষ জনবল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সময়মতো ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এগিয়ে না এলে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত এবং পুরো বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। এদিকে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ও পিরোজপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির। বিষয়টি তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓