1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়কে ওয়েবসাইটভিত্তিক ডিজিটালাইজেশন ও অটোমেশন কার্যক্রমে সজ্জিত করার উদ্যোগের অংশ হিসেবে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার এন.ডব্লিউ. সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, নিবেদিত নেতৃত্ব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সার্টিফিকেট, ক্রেস্ট ও অন্যান্য উপহারসামগ্রী প্রদান করা হয়। SPATE i, HUGINN N 3 T এবং SCHOOL 360°-এর সমন্বিত উদ্যোগে এ সামিটের আয়োজন করা হয়। এ অর্জন নিয়ে বিদ্যালয়ে ফিরলে শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীরা তাঁকে বিদ্যালয় প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁর এ স্বীকৃতিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বলেন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ব্যবস্থাপনা এবং শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেনের এ স্বীকৃতি অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓