1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর ও শহরের আশপাশের এলাকায় সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী, জনপ্রতিনিধি,গ্রাম পুলিশ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অভিযানে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর বিষয়ে প্রচার চালানো হয়।ইউএনও রেহেনা আক্তার বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান একটি চলমান প্রক্রিয়া। উপজেলা পরিষদসহ বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহের শনিবার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে ইউএনও বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে রাখা যাবে না। বিশেষ করে ময়লার স্তূপ ও ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ জরুরি। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পুরো উপজেলাকে পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য রাখতে এ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓