1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কার্যকরী কমিটির কার্যক্রম স্থগিত এবং কমিটিতে দুই ভারতীয় নাগরিক থাকার বিষয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন। সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছে আশ্রম কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী কমল দত্ত। লিখিত বক্তব্যে বলা হয়, গত ১০ নভেম্বর জাতীয় দৈনিক আমার দেশসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ‘কাউখালীতে আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত’ শিরোনামে প্রকাশিত সংবাদটি অসত্য ও বিভ্রান্তিকর।আশ্রমের বর্তমান কার্যকরী কমিটি গঠনতন্ত্র ও বাংলাদেশের প্রচলিত আইন অনুসরণ করে সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় গঠিত হয়েছে। কমিটির প্রত্যেক সদস্য বাংলাদেশের স্থায়ী নাগরিক বলেও দাবি করা হয়। এতে আরও বলা হয়, আশ্রমের সাবেক সাধারণ সম্পাদক রণজয় কৃষ্ণ দত্ত তিতাস গ্যাস কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি দীর্ঘদিন আশ্রমের দায়িত্ব পালন করেছেন এবং অসুস্থতার কারণে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেন। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগও সম্পূর্ণ কাল্পনিক বলে দাবি করা হয়। লিখিত বক্তব্যে আশ্রমের কার্যক্রম স্থগিত কিংবা প্রশাসক নিয়োগের তথ্যও নাকচ করা হয়। বলা হয়, বর্তমান কমিটির নেতৃত্বে আশ্রমের নিয়মিত পূজা-অর্চনা, সেবামূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়,আশ্রমের ১৩৫তম আবির্ভাব উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে। আশ্রমের বাৎসরিক উৎসবকে সামনে রেখে আইন শৃংখলা রক্ষায় আশ্রমের পক্ষ থেকে প্রশাসনিক সহায়তা চেয়ে স্থানীয় ও জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জকে দায়িত্ব দিয়ে সার্বিক ব্যবস্থাপনা ও আইন শৃংখলা উপ কমিটি পুনর্বিন্যাস করেছি। উক্ত উপ-কমিটি তাদের দ্বায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমরা আশা করছি। কিন্তু তারা উৎসব পরবর্তী কার্যকরী পরিষদ গঠনেরও দায়িত্ব পালন করবেন বলে সংবাদে উল্লেখিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বটে। একটি ধর্মীয় প্রতিষ্ঠান চলে তার নিজস্ব গঠনতন্ত্রের উপর ভিত্তি করে। কিন্তু স্বার্থান্বেষী মহলটি প্রশাসনের উপর ভর করে তারা বিভিন্ন ফায়দা হাসিল করতে চায়। তাঁদের কথায় বিভ্রান্ত হয়ে প্রশাসন আশ্রমের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করতে চাইলে সারা বাংলাদেশের শ্রীগুরু সঙ্ঘাশ্রিত শিষ্য ভক্তবৃন্দ তা কোন ক্রমেই মেনে নিবেন না।এ ছাড়া আশ্রমের সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে লিখিত বক্তব্যে বলা হয়, তিনি আশ্রমের অর্থের বিষয়ে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছেন। তবে এসব অভিযোগের পক্ষে সংবাদ সম্মেলনে কোনো স্বতন্ত্র প্রমাণ উপস্থাপনের বিষয়টি লিখিত বক্তব্যে উল্লেখ নেই।লিখিত বক্তব্যে আরও বলা হয়, শ্রীগুরু সংঘ বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী ও অরাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে এর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের সংবাদ প্রকাশের আগে প্রকৃত তথ্য যাচাইয়ের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও তথ্যের সত্যতা যাচাইয়ের অনুরোধ জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল, সহসভাপতি শংকর দেবনাথ, সহসাধারণ সাংগঠনিক সম্পাদক ভক্ত রঞ্জন কর্মকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓