
পিরোজপুর প্রতিনিধি: গ্রীন ফোর্স বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) সকালে গ্রীন ফোর্স বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার অস্হায়াী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। গ্রীন ফোর্স বাংলাদেশ, পিরোজপুর জেলা কমিটির সভাপতি মোঃ মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির উপদেষ্টা ডাক্তার এস দাস, সহ সভাপতি খালেদা আক্তার হেনা, সাধারন সম্পাদক মো নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাকুল খানম, কাউখালী উপজেলা কমিটির সভাপতি মোঃ এনামুল হক প্রমুখ।সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশব্যাপী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় দুর্নীতি, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।