1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত নেছারাবাদে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে জরিমানা গুজব নির্ভর সিদ্ধান্তে দেশজ উদ্ভিদ দৃষ্টিনন্দন ঢোলকলমি আজ বিলুপ্তির পথে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি জেলায় পরিবেশবান্ধব গাছের চাড়া রোপন করার উদ্বোধন নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ মঠবাড়িয়ায় বাসভবনে তেল মজুদ : জব্দ ২১১০ লিটার জ্বালানি, ১৪ দিনের কারাদণ্ড মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

কলাগাছের সাথে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৫৯২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুর বাড়ির কলাগাছের সাথে গলায় ফাঁস দিয়ে তিন সন্তানের জনক আত্মহত্যা করেন।
মঙ্গলবার(২০ জুন) বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত ৬ বছর ধরে সে কলাপাড়ায় কাঠ ব্যবসা করছে।নিহত কাঠ ব্যবসায়ীর নাম অধীর নারায়ন তালুকদার(৪০)।সে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার কিয়ান ইউনিয়নের প্রফুল্ল তালুকদারের ছেলে। তার স্ত্রী,দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।নিহতের স্ত্রী ইভা রানী জানান,মঙ্গলবার সকালে খাবার খেয়ে নারায়ণ ঘর থেকে বের হন। সে কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল। দুপুরে বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পরে তাদের বাড়ি থেকে কিছু দূরে কলাবাগানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তাদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি পরিষ্কার না।কলাপাড়া থানার এসআই আলী হোসেন জানান, তারা কলা বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছেন। কলা গাছের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহটি পাওয়া গেছে।প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও মৃতদেহের ময়নাতদন্তের জন্য বুধবার সকালে পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓