1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাসায় নেয়া হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা আলাউদ্দিন ফরাজী (৭০) মুন্সীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার মেয়ের জামাই নিয়াজ মন্ডল (৩৪) দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে নির্মাণকাজের ঠিকাদার হিসেবে কাজ করে আসছেন।পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পূর্বপাড়া এলাকার একটি নির্মাণাধীন স্থাপনার পাশে কাজ করার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি নিয়াজ মন্ডলের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।নিয়াজ মন্ডল বাড়ির সামনে পৌঁছালে পূর্বের চাঁদা দাবির জেরে কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।হামলায় নিয়াজ মন্ডলের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এছাড়া হামলার সময় তার কাছে থাকা নগদ প্রায় ৪৫ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত নিয়াজ মন্ডলকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মুন্সীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓